জুভেনাইল বিচার ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত

justআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ জুভেনাইল বিচার ব্যবস্থার উপর সেমিনার অনুষ্ঠিত হল রবিবার। এদিন সকাল ১০টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সেমিনারে যোগ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা ত্রিপুরা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক গুপ্তা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সার্বিক সহায়তায় আয়োজিত এই সেমিনারের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা প্রমুখ। এর পাশাপাশি সেমিনারে অংশ নেন হাইকোর্ট বারের সদস্যরা সহ আইনজীবী, আইন পড়ুয়া ছাত্রছাত্রী, জুডিশিয়াল অফিসার, বিচার বিভাগীয় কর্মী, আরক্ষা দপ্তরের শীর্ষ পদাধিকারী সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন।
সেমিনারের সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের ৮টি জেলায় গড়ে তোলা হবে ৮টি জুভেনাইল হোম। আর সেই হোমগুলিতে শিশুদের মানসিক বিকাশে সব ধরনের পরিকাঠামো রাখা হবে।
সেমিনারে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা বলেন, দেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী প্রত্যেককেই আইন মেনে চলতে হবে। আইনের নীতি নির্দেশিকাও সুনিশ্চিত করতে হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*