আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদলের উদ্যোগে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় সোমবার। উক্ত কনভেনশনে ভারতীয় বায়ু সেনার জন্য কেনা রাফেল যুদ্ধ বিমানের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেবাদলের সর্বভারতীয় মুখ্য সংগঠক লাল জী দেশাই, ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ধীরাজ দেউড়ি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ত্রিপুরা রাজ্যের সেবাদলের মুখ্য সংগঠক নিত্যগোপাল রুদ্রপাল, ত্রিপুরা প্রদেশ নারী কংগ্রেস সভানেত্রী লক্ষ্মী নাগ, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।কংগ্রেস সেবাদলের উদ্যোগে রাজ্যভিত্তিক কনভেনশন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদলের উদ্যোগে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় সোমবার। উক্ত কনভেনশনে ভারতীয় বায়ু সেনার জন্য কেনা রাফেল যুদ্ধ বিমানের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেবাদলের সর্বভারতীয় মুখ্য সংগঠক লাল জী দেশাই, ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ধীরাজ দেউড়ি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ত্রিপুরা রাজ্যের সেবাদলের মুখ্য সংগঠক নিত্যগোপাল রুদ্রপাল, ত্রিপুরা প্রদেশ নারী কংগ্রেস সভানেত্রী লক্ষ্মী নাগ, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।