রাজ্যজুড়ে উদযাপিত হলো ১৫০তম গান্ধী জয়ন্তী

nutআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। মঙ্গলবার সরকারি-বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংস্থ্যার তরফে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এদিন সকালে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
এছাড়াও এদিন রাজধানীর কুঞ্জবন এলাকার গান্ধী পাদদেশে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি গান্ধী মূতিতে মাল্য এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনটি উদযাপন করেন। পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধায়িকা কল্যাণী রায় প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*