আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷৷ রান ফর ইউনিটি ম্যারাথনে অংশ নিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সবুজ পতাকা নেড়ে রান ফর ইউনিটি ম্যারাথন কর্মসূচির সূচনা করেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ অন্যান্য নির্বাচিত সদস্য ও সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী নিজেও দৌড়ে অংশ নেন। তাছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, বি এস এফ, ত্রিপুরা পুলিশ, টি এস আর, আসাম রাইফেলস, সি আর পি এফ সহ অন্যান্য সেনাবাহিনীর জওয়ান এবং সাধারণ মানুষ অংশ নেন। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দৌড়টি শুরু হয়ে উমাকান্ত ময়দানে গিয়ে দৌড় সম্পন্ন হয়।রান ফর ইউনিটি ম্যারাথনে অংশ নিলেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷৷ রান ফর ইউনিটি ম্যারাথনে অংশ নিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সবুজ পতাকা নেড়ে রান ফর ইউনিটি ম্যারাথন কর্মসূচির সূচনা করেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ অন্যান্য নির্বাচিত সদস্য ও সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী নিজেও দৌড়ে অংশ নেন। তাছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, বি এস এফ, ত্রিপুরা পুলিশ, টি এস আর, আসাম রাইফেলস, সি আর পি এফ সহ অন্যান্য সেনাবাহিনীর জওয়ান এবং সাধারণ মানুষ অংশ নেন। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দৌড়টি শুরু হয়ে উমাকান্ত ময়দানে গিয়ে দৌড় সম্পন্ন হয়।