বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ নভেম্বর ৷৷ শনিবার গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হলো ৪টি দোকান। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তরগত বাইখোড়ার পশ্চীম চড়কপাই বাজারে। জানা যায়, এদিন রাত আনুমানিক ১টায় আগুন লেগে ভস্মীভূত হয় ঐ বাজারের ৪টি দোকান। এই দোকানগুলির মধ্যে একটি স্টেশনারী দোকান, দুইটি সেলুন ও অপরটি হলো মাছ ব্যবসায়ীর দোকান। এর মধ্যে স্টেশনারী দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্টেশনারী দোকানের মালিক এর নাম মনোরঞ্জন দাস, বাপ্পি নমঃ ও পবিত্র দাসের ছিলো সেলুন দোকান ও বাসু নমঃ এর ছিলো মাছের দোকান। মনোরঞ্জন দাসের প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। মনোরঞ্জন দাস জানান, নাশকতার মূলে ইচ্ছে করেই উনার দোকানে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা। এর আগেও এক বছর আগে উনার দোকানে অগ্নিকান্ড ঘটেছে। মনোরঞ্জন দাস বিভিন্ন বেসরকারী সংস্থা থেকে লোন নিয়ে পুনরায় ব্যবসা বানিজ্য শুরু করেছিলো কিন্তু পুনরায় উনার দোকানে অগ্নি সংযোগ ঘটানো হয়। এই অগ্নি সংযোগের ব্যাপারে সন্দেহকারীদের নামদি য়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করবে বলে জানান মনোরঞ্জন দাস। কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে সন্দেহকারীদের নাম প্রকাশ করনি। পর পর দুইবার অগ্নি সংযোগে নিস্ব হয়ে পরেছেন মনোরঞ্জন বাবু। এই ধরনের অগ্নি সংযোগে পশ্চীম চড়কপাই বাজারে ব্যাবসায়ীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।আগুনে ভস্মীভূত ৪টি দোকান
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ নভেম্বর ৷৷ শনিবার গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হলো ৪টি দোকান। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তরগত বাইখোড়ার পশ্চীম চড়কপাই বাজারে। জানা যায়, এদিন রাত আনুমানিক ১টায় আগুন লেগে ভস্মীভূত হয় ঐ বাজারের ৪টি দোকান। এই দোকানগুলির মধ্যে একটি স্টেশনারী দোকান, দুইটি সেলুন ও অপরটি হলো মাছ ব্যবসায়ীর দোকান। এর মধ্যে স্টেশনারী দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্টেশনারী দোকানের মালিক এর নাম মনোরঞ্জন দাস, বাপ্পি নমঃ ও পবিত্র দাসের ছিলো সেলুন দোকান ও বাসু নমঃ এর ছিলো মাছের দোকান। মনোরঞ্জন দাসের প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। মনোরঞ্জন দাস জানান, নাশকতার মূলে ইচ্ছে করেই উনার দোকানে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা। এর আগেও এক বছর আগে উনার দোকানে অগ্নিকান্ড ঘটেছে। মনোরঞ্জন দাস বিভিন্ন বেসরকারী সংস্থা থেকে লোন নিয়ে পুনরায় ব্যবসা বানিজ্য শুরু করেছিলো কিন্তু পুনরায় উনার দোকানে অগ্নি সংযোগ ঘটানো হয়। এই অগ্নি সংযোগের ব্যাপারে সন্দেহকারীদের নামদি য়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করবে বলে জানান মনোরঞ্জন দাস। কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে সন্দেহকারীদের নাম প্রকাশ করনি। পর পর দুইবার অগ্নি সংযোগে নিস্ব হয়ে পরেছেন মনোরঞ্জন বাবু। এই ধরনের অগ্নি সংযোগে পশ্চীম চড়কপাই বাজারে ব্যাবসায়ীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।