আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ স্বামী-স্ত্রীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগরতলা এয়ারপোর্ট সংলগ্ন নারায়নপুর এলাকায়। জানা যায়, রবিবার এয়ারপোর্ট সংলগ্ন নারায়নপুর এলাকায় নিজ ঘরের বিছানাতেই উদ্ধার হয় তরুণী অন্তঃসত্ত্বা বধূ ঝুমা দেবের নিথর দেহ। ঝুলন্ত অবস্থায় পাশেই জয়দেব দাস নামে ঐ যুবকের দেহ পাওয়া যায়। জানা যায়, ট্যাবলেট সহ নানা ধরণের নেশায় আচ্ছন্ন হয়ে থাকত ঐ যুবক। প্রায়শই তার স্ত্রী ঝুমা দেবের সাথে বিবাদে লিপ্ত থাকত সে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ ও বাড়ির লোকেদের প্রাথমিক ধারণা স্ত্রীকে খুনের পর নিজেও আত্মহত্যা করেছে ওই যুবক।নিজ ঘরে স্বামী স্ত্রীর রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ স্বামী-স্ত্রীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগরতলা এয়ারপোর্ট সংলগ্ন নারায়নপুর এলাকায়। জানা যায়, রবিবার এয়ারপোর্ট সংলগ্ন নারায়নপুর এলাকায় নিজ ঘরের বিছানাতেই উদ্ধার হয় তরুণী অন্তঃসত্ত্বা বধূ ঝুমা দেবের নিথর দেহ। ঝুলন্ত অবস্থায় পাশেই জয়দেব দাস নামে ঐ যুবকের দেহ পাওয়া যায়। জানা যায়, ট্যাবলেট সহ নানা ধরণের নেশায় আচ্ছন্ন হয়ে থাকত ঐ যুবক। প্রায়শই তার স্ত্রী ঝুমা দেবের সাথে বিবাদে লিপ্ত থাকত সে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ ও বাড়ির লোকেদের প্রাথমিক ধারণা স্ত্রীকে খুনের পর নিজেও আত্মহত্যা করেছে ওই যুবক।