বাউল উৎসবের আয়োজন করছে বাংলাদেশ সহকারী হাইকমিশন

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷৷ রবিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে বাউল উৎসব। প্রতিবছরের ন্যায় এ বছরও তাঁর ব্যতিক্রম হবে না। এদিন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা কথা জানান বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নিয়ে বাউল সম্রাট খ্যাত ফকির লালন, শাহ আবদুল করিম, হাসন রাজাসহ বাংলার খ্যাতিমান লোক গায়কদের গান পরিবেশন করবেন। সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের থম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*