মানব কল্যাণে বিষ্ণু মহা যজ্ঞ উন্নয়ন সংঘে

umআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন জনহিতৈষী কর্মকান্ডের আয়োজন করে থাকে উন্নয়ন সংঘ। রাজধানী আগরতলার উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ প্রতিবছরই বিভিন্ন জনহিতকর সেবামূলক কাজ করে থাকে। রবিবার উন্নয়ন সংঘ শিবমন্দির পরিচালন কমিটির উদ্যোগে উন্নয়ন সংঘ প্রাঙ্গনে ব্রহ্মলীন মহামন্ডেলশ্বর ১০০৮ শ্রীমৎ স্বামী বিষ্ণুপুরীজী পরমহংশদেব মহাপ্রয়াণ উপলক্ষ্যে রাজ্যের মানব কল্যাণে বিষ্ণু মহা যজ্ঞের আয়োজন করা হয়। জনকল্যাণমূলক এই বিষ্ণু মহা যজ্ঞে শহর দক্ষিণাঞ্চলের প্রচুর মানুষ উপস্থিত হয়। উন্নয়ন সংঘ শিবমন্দির পরিচালন কমিটির সম্পাদক লিটন কুমার দেব আপডেট প্রতিনিধিকে জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে মানব কল্যাণে এই মহা যজ্ঞ। তারপর দেওয়া হয় বিষ্ণু মহা যজ্ঞের পূর্ণাহুতি। তিনি জানান, দুপুর থেকেই মহা প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি শ্রী দেব জানান, এই বিষ্ণু মহা যজ্ঞের জন্য এলাকার সকলেই সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকা ছাড়াও বহু ব্যবসায়ী এই যজ্ঞে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদিনের যজ্ঞানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরমপার্থ সাধক সংঘের মহারাজ, উন্নয়ন সংঘের সভাপতি স্বদেশ পাল, সংঘের সম্পাদক গৌতম লাল সাহা সহ সংঘের সদস্য-সদস্যাবৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*