আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারি ৷৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কনভয়ের সাথে বাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। ঘটনা বুধবার ভি আই পি রোডের মহাকরণের সামনে। জানা যায়, এদিন সকালে মহাকরণে ঢোকার মুখে রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কনভয়ে এসে একটি বাইক ধাক্কা দেয়। এতে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বাইক আরোহী অনুপ সিং আহত হয়। জানা গেছে, মন্ত্রী মেবার জমাতিয়ার মাথায় আঘাত লেগেছে এবং বাইক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীর চিকিৎসা চলছে এবং বাইক আরোহী জিবির ট্রমা সেন্টারে ভর্তি বলে জানা গেছে। দুর্ঘটনায় বাইকটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় ফের একবার রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।বনমন্ত্রীর কনভয়ের সাথে বাইকের সংঘর্ষ, আহত মন্ত্রী সহ বাইক আরোহী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারি ৷৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কনভয়ের সাথে বাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। ঘটনা বুধবার ভি আই পি রোডের মহাকরণের সামনে। জানা যায়, এদিন সকালে মহাকরণে ঢোকার মুখে রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কনভয়ে এসে একটি বাইক ধাক্কা দেয়। এতে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বাইক আরোহী অনুপ সিং আহত হয়। জানা গেছে, মন্ত্রী মেবার জমাতিয়ার মাথায় আঘাত লেগেছে এবং বাইক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীর চিকিৎসা চলছে এবং বাইক আরোহী জিবির ট্রমা সেন্টারে ভর্তি বলে জানা গেছে। দুর্ঘটনায় বাইকটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় ফের একবার রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।