দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ ডিসেম্বর ।। পার্বত্য ত্রিপুরা ভারতভুক্তির সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে এমনকি বর্তমানেও ওয়াকফ সম্পত্তি বে-দখল হওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছে বিজেপি’র সংখ্যালঘু মোর্চা। সংখ্যালঘু মোর্চার তরফে ক্রমাম্বয়ে ওয়াকফ সম্পত্তি বে-দখল হওয়ার ঘটনায় কংগ্রেস এবং বর্তমান সরকারের নেতিবাচক ভূমিকার নিন্দা জানানো হয়েছে।
সোমবার, রাজ্যে বে-দখল ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারে মহামান্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি রাজ্য কমিটির সংখ্যালঘু মোর্চা। মোর্চার রাজ্য শাখার সভাপতি মোহন মিঞা রাজ্যপালের সঙ্গে ডেপুটেশন পর্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দবী করেছেন।
