বাতিল হল সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা

samjজাতীয় ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ৷৷ বাতিল হল সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা। রেল সূত্র জানা গিয়েছে, ভারত থেকে দিল্লি-আটারি পর্যন্ত সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। তবে কবে তা ফের চালু হবে তা এখনও ঠিক হয়নি বলে জানা যায়। কারণ সমঝোতা এক্সপ্রেসের যাত্রী সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের সিআরপিএফের কনভয়ে হামলার গত বুধবার পাকিস্তান লাহোর থেকে আটারি পর্যন্ত রেল সার্ভিস বাতিল করে। বৃহস্পতিবার লাহোর থেকে ১৬ জন যাত্রীর ভারতে আসার কথা ছিল। পাক সংবাদমাধ্যমের খবর, ওইসব যাত্রী লাহোর স্টেশনেই আটকে রয়েছেন। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে কোন যাত্রী আসছেন না। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। আশা করা যাচ্ছে, এই উত্তেজনা কমার পর ফের তা চালু হবে সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*