গন্ডাছড়ায় মাথা থেঁতলানো অবস্থায় জোরা মৃতদেহ উদ্ধার

gndaআপডেট প্রতিনিধি, গন্ডাছড়া, ২৬ এপ্রিল ৷৷ রাজ্যের ধলাই জেলার গন্ডাছড়া থানার নিউ ভগীরত কলোনি এলাকা থেকে জোরা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার সকালে মাথা থেঁতলানো অবস্থায় আমবাসা গন্ডাছড়া সড়কে দু’টি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পেয়ে পুলিশ ও ফরেনসিক টিমের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি রাস্তার পাশ থেকে একটি রক্তমাখা লাঠিও উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহতেরা হলো গন্ডাছড়া এলাকার বাসিন্দা জয়সা ত্রিপুরা (৩১) এবং তপন দাস (৩০)। জানা গেছে, মৃত তপন দাস এবং জয়েসা ত্রিপুরা গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সম্ভবত লাঠি দিয়েই দুষ্কৃতিকারীরা তাদের খুন করেছে। কিন্তু কি কারনে তাদের খুন হতে হল সেই ব্যাপারে কিছুই জানা যায় নি। এই ঘটনায় গন্ডাছড়ায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*