আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷। ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিযুক্তি পেলেন বিচারপতি দাতা মোহন জমাতিয়া। মঙ্গলবার ত্রিপুরা হাই কোর্টের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়। বিচারপতি ডি এম জমাতিয়া বর্তমানে ধলাই বিচার বিভাগীয় জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি হিসেবে কর্মরত। জানা যায়, এই বিজ্ঞপ্তিতে আগামী ৩১শে মার্চের মধ্যে শ্রী জমাতিয়াকে ত্রিপুরা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে যোগদান করার কথা বলা হয়েছে।