স্বস্তিতে গোটা দেশ, ফাসি হল নির্ভয়া কান্ডের চার অপরাধীর

imagesজাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ২০ মার্চ || শেষ হল দেশের দীর্ঘ প্রতীক্ষা। দীর্ঘ ৭ বছর ৩ মাস পর ন্যায় পেল দিল্লীতে ঘটে যাওয়া বর্বরোচিত নির্ভয়া কান্ডের। শুক্রবার (২০শে মার্চ ২০২০) নির্ভয়া মামলায় দিল্লীতে ৪ জন অমানুষকে ফাঁসির সাজা দেওয়া হল। মুকেশ, বিনয়,পবন ও অক্ষয় নামের ৪ জন অমানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল। একজন অপরাধী আগেই আত্মহত্যা করেছিল। অন্যদিকে মহাম্মদ আফরোজ নাবালক হওয়ার বাহানা দিয়ে ছাড়া আদালত থেকে মুক্তি পেয়েছিল। তবে বাকি ৪ জন অমানুষকে শেষমেষ আদালত ফাঁসিতে ঝোলানোর রায় দেয়।
জল্লাদ পবন চার জনকে ২০ মার্চ সকাল ৫.৩০ এ ফাঁসিতে ঝুলিয়ে দেয়। নির্ভয়ার মা আদালতের বিচারের উপর নিজের বক্তব্য রেখে সমস্থ দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। উনি বলেছেন শেষমেষ সমাজ ন্যায় পেল এবং ফাঁসির পর যে সূর্য উঠতে চলছে তা নির্ভয়ার নামে হবে। ফাঁসির পর জেলের বাইরে থাকা লোকজন হাততালি বাজিয়ে এর সমর্থন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*