আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷। রাজ্যে আরও একজন করোনা আক্রান্ত। এবার আক্রান্ত হল ৩২ বর্ষীয় এক যুবক। মধ্যপ্রদেশ থেকে রাজ্যে এসে বর্তমানে রয়েছে দামছড়ায়। জানা যায়, আক্রান্ত যুবক মধ্যপ্রদেশের। তবে রাজ্যের প্রথম আক্রান্ত মহিলার সাথেই ঐ রেলে করেই রাজ্যে এসেছিলেন এই যুবক। বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায় রয়েছে এই যুবক। আক্রান্ত যুবক টি এস আর জওয়ান বলে জানা গেছে। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হল ২ জন। এক বার্তায় এই সংবাদ জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান মূখ্যমন্ত্রী।সবাই সতর্ক থাকুন, ঘরে থাকুন। সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে চলুন। লকডাউনকে হালকা ভাবে নেবেন না।
