জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রী প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷। রাজ্যের যে সব কর্মরত সাংবাদিকরা আগরতলা জিবি হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যায়, তাঁদের হাতে হ্যান্ড গ্লাভস, এন ৯৫ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার তুলে দেয়া হয় আগরতলা প্রেস ক্লাবের তরফে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরের সহযোগিতায় বাছাই করা ২০ জন কর্মরত সাংবাদিকদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায়, বাকি হ্যান্ড গ্লাভস, এন ৯৫ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারগুলি রাজ্যের মহকুমা সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হবে। আগরতলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার, সদস্য সৌরজিৎ পাল সহ এম বি বি বিমানবন্দরের আধিকারিকরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*