মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্যে রুরাল প্রোগ্রাম ম্যানেজারগণ

IMG-20200421-WA0000গোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷। প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ গোটা বিশ্ব প্রায় স্তব্ধ। ভারতেও নিজের থাবা বাড়িয়েছে করোনা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে। এই মহামারি মোকাবিলায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠন।
রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্যে এগিয়ে আছে প্রায় প্রতিদিনই বিভিন্ন মানুষ । সোমবার রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের রুরাল প্রোগ্রাম ম্যানেজারগণ মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতীমা ভৌমিকের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*