জানা যায়, বাগমায় ৪৩টি রোজগারহীন অসহায় পরিবারের মাঝে চাল, আলু, পেয়াজ, লবণ, ডিম, সাবান ইত্যাদি সামগ্রী বিলি করে সি পি আই (এম) কর্মীরা।
সি পি আই (এম) সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সোনামুড়া মহকুমায় লকডাউনে রোজগারহীন প্রায় ২ হাজার পরিবার এবং CITU/TMSU’র উদ্যোগে ৬৫০ পরিবারকে প্রায় ১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিলি করা হয়।
৯-বনমালীপুরের লোটাস ক্লাব সংলগ্ন এলাকার অসহায় মানুষের পাশে সি পি আই (এম) কর্মীরা ত্রাণ সামগ্রী তুলে দেন।
পাশাপাশি সি পি আই (এম) অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে বিটারবন এলাকার রোজগারহীন অসহায় ১৪৪টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেছেন পার্টির নেতৃত্ব ও কর্মীরা।

