‘War against corona’ – ফানহোলিকের সচেতনতামূলক র‍্যাপ মিউজিক ভিডিও

93419749_673335260099031_379593560422350848_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল ৷। প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ গোটা বিশ্ব প্রায় স্তব্ধ। ভারতেও নিজের থাবা বাড়িয়েছে করোনা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে। গোটা দেশেই চলছে লকডাউন। আর সেই লকডাউনকেই অনেকে হালকা ভাবে নিচ্ছে, মানছে না সরকার ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশ।
এই পরিস্থিতিতে রাজ্য তথা দেশবাসীকে সচেতন করতে একটি সচেতনতামূলক র্যাপ মিউজিক ভিডিও নিয়ে এল রাজ্যের জনপ্রিয় ইয়োটিউব চ্যানেল ‘ফান হোলিক ছোকরে’। ‘War against corona’ নামক সচেতনতামূলক এই র্যাপ মিউজিক ভিডিওটি সম্প্রতি ফান হোলিক ছোকরে’র ইয়োটিউব চ্যানেলে আত্মপ্রকাশ ঘটে। সম্পূর্ণ সামাজিক দূরত্বে মেনেই, যার যার বাড়িতে থেকেই গুজব বিরোধী সচেতনতামূলক এই র্যাপ মিউজিক ভিডিওটি বানানো হয়। ফান হোলিক ছোকরের সদস্যরা জানান, গানটিতে কণ্ঠ দিয়েছেন সুকান্ত দেবনাথ (জোফ), গানটির গীতিকার সৈকত সরকার, গানটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভৌমিক সহ ফান হোলিক ছোকরের অন্যান্য সদস্য-সদস্যারা।
ফান হোলিক ছোকরের সদস্যরা জানান, এই মহামারীতে যে যোদ্ধারা নির্ভিক হয়ে লড়ছে গানটি তাদের উৎসর্গ করা হয়েছে। সমস্ত ডাক্তার, হাসপাতাল কর্মী, সেচ্ছা সেবক, পুলিশ বাহিনী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীকে এই গানের মাধ্যমে স্যালুট জানানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*