দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ জানুয়ারী ।। পৌষের পড়ন্ত বেলায় ক্যাম্পের বাজারস্থিত আনন্দ বিদ্যানিকেতন স্কুল মাঠে শনিবার শুরু হয়েছে CPI(M) ডুকলী মহকুমার অঞ্চল সন্মেলন। মিঠে কড়া রোদে হাজির ছিলেন CPI(M) সভ্য সমর্থকরা। উপস্থিত নেতৃত্ব রাজ্য তথা দেশের সার্বিক অবস্থা তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। CPI(M) ডুকলী মহকুমার অঞ্চল সন্মেলনে উপস্থিত ছিলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাশ, রমা দাশ এবং মহকুমা সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
