বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ফি মুক্তি সহ একটি সেমিস্টার পদোন্নতির দাবি সর্বভারতীয় এনএসইউআই সম্পাদকের

nsuiআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷। গোটা বিশ্বেই চলছে করোনা মহামারীর প্রভাব। ভারতেও করোনার বিস্তার জাকিয়ে বসেছে। এই করোনা আবহে দীর্ঘ কয়েক মাস ধরেই বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। যদিও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চলছে ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা বা অনলাইন ক্লাস। আর এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বা হচ্ছে।
শবিবার সর্বভারতীয় এন এস ইউ আই সম্পাদক তথা ত্রিপুরা রাজ্যের এন এস ইউ আই’র ইন-চার্জ এম ডি কবির আহমেদ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিকট একটি স্মারকপত্র পেশ করেন। এই স্মারকলিপিতে তিনি বর্তমান সময়ে মহামারী এবং লকডাউনকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের সমস্ত রকম ফি মুক্ত করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিকট অন্তত একটি সেমিস্টারে তাদের পদোন্নতি করার দাবি জানান। এদিন একটি ট্যুইট বার্তায় তিনি এই তথ্য জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*