আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷। বিশ্ব যখন করোনা মহামারীর সংকটের কারণে ত্রস্ত, মানুষ যখন অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে, ঠিক তখনই দেশের শাসকদল ক্ষমতা দখলের নেশায় মত্ত হয়ে দেশের গনতান্ত্রিক পদ্বতিতে নির্বাচিত অবিজেপি সরকার গুলিকে ফেলে দিয়ে ক্ষমতা দখলের নেশায় মেতে উঠেছে। রবিবার এমনটাই অভিযোগ করলেন রাজ্য কংগ্রেসের লড়াকু ছাত্র নেতা সম্রাট রায়। এদিন এক ভিডিও বার্তায় তিনি বলেন, কখনো দেশের বিভিন্ন সরকারি সংস্থা যেমন ই ডি, সি বি আই, আয়কর দপ্তরের মাধ্যমে আবার কখনো অর্থবলে একে একে গোয়া, মনিপুর, কর্ণাটক ও মধ্যপ্রদেশে গনতন্ত্রের হত্যা করে এখন রাজস্থানের সরকারকে অস্থির করার চেষ্টা চলছে।এদিন সর্বভারতীয় কর্মসূচি Spekeup for democracy ‘তে অংশগ্রহণ করে ছাত্রনেতা সম্রাট রায় বলেন, এই ভাবে গনতন্ত্রকে হত্যা করার বিজেপি’র অভিসন্ধি বন্ধ না করলে লকডাউনের পর রাজ্যজুড়ে ব্যপক আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি এদিন তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অভিযোগ করে তা দ্রুত ঠিক করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানান।
