আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের গন্ডি পার করলো। লকডাউনের প্রথম দিনেও রাজ্যে নতুন করোনা আক্রান্ত হয় ১৪৭ জন। সোমবার এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মোট ৪,০২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ১৪৭ জনের মধ্যে ৪০ জন পশ্চিম ত্রিপুরা, ১২ জন খোয়াই, ৪১ জন সিপাহীজলা, ২২ জন গোমতী, ২ জন ঊনকোটি, ৯ জন ধলাই এবং ১৮ জন উত্তর ত্রিপুরা জেলার বাসিন্দা।রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,০৬৬ জন।
