আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷। এবার করোনা সংক্রমিত হল সিপাহীজলা জেলার জেলা শাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার বিশালগর মহকুমা হাসপাতালে এন্টিজেন টেস্ট করা হলে সিপাহীজলা জেলার জেলা শাসক চন্দ্র কুমার জমাতিয়ার রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই জেলা শাসক অফিসের অন্যান্য কর্মীরা বিশালগর হাসপাতালে ছুটে গিয়ে এন্টিজেন টেস্ট করালে তাদের মধ্যে ৬ জন অফিস কর্মীরও করোনা পজেটিভ আসে বলে জানা যায়।পাশাপাশি এদিন সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণান্দু চক্রবর্তীর এদিন করোনা পজেটিভ আসে বলে জানা যায়।
