ফের রাজ্যে করোনায় মৃত্যু ৪ জনের, নতুন আক্রান্ত ২২২ জন, নমুনা পরীক্ষা ৬,১৯৬ জনের

IMG-20200728-WA0134আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷। রাজ্যে করোনা মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরোও ৪ জনের। সোমবারও করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল রাজ্যে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১ জনের।
পাশাপাশি মঙ্গলবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় আরও ২২২ জন। এদিন এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদিন রাজ্যের মোট ৬,১৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২২ জনের নমুনা পজেটিভ আসে। এই ২২২ জনের মধ্যে ৭৬ জন পশ্চিম ত্রিপুরা, ২১ জন খোয়াই, ২৬ জন সিপাহীজলা, ৩৯ জন গোমতী, ৫ জন ঊনকোটি, ১২ জন ধলাই এবং ২২ জন উত্তর ত্রিপুরা জেলার বাসিন্দা।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,২৮৮ জন। সুস্থ হয়েছেন ২,৪৬৭ জন। চিকিতসাধিন্রয়েছেন ১,৭৮৬ জন। করোনায় মৃত্যু হয় ২১ জনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*