করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী সহ সিপাহীজলা জেলা শাসকের পরিবারের ২ সদস্য

3আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷। সিপাহীজলা জেলার জেলা শাসক চন্দ্র কুমার জমাতিয়া এবং পুলিশ সুপার কৃষ্ণান্দু চক্রবর্তীর পর এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী। জানা যায়, বুধবার মূখ্যমন্ত্রীর ব্যাক্তিগত নিরাপত্তার কাজে নিযুক্ত একজন আধিকারিক করোনা আক্রান্ত হয়। এই সংবাদ চাউর হতেই নানা মহলে উদ্বেগ দেখা দেয়।
পাশাপাশি এদিন করোনা আক্রান্ত হয় সিপাহীজলা জেলার জেলা শাসক চন্দ্র কুমার জমাতিয়ার পরিবারের ২ জন।
উল্লেখ্য, মঙ্গলবার বিশালগর মহকুমা হাসপাতালে এন্টিজেন টেস্ট করা হলে সিপাহীজলা জেলার জেলা শাসক চন্দ্র কুমার জমাতিয়ার রিপোর্ট পজেটিভ আসে। এরপরের দিন অর্থাৎ বুধবার উনার পরিবারে লোকেদের নমুনা পরীক্ষা ক্করা হলে পরিবারের দু’জনের রিপোর্ট পজেটিভ আসে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*