আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷। রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কথা মাথায় রেখে গত সোমবার থেকে শুরু হয়েছে গোটা রাজ্যে বাড়ি বাড়ি সার্ভের কাজ। রাজ্যবাসীর স্বাস্থ্যসম্বন্ধীয় যাবতীয় তথ্য সংগ্রহের জন্য সপ্তাহকালব্যাপী চলবে এই সার্ভে। অঙ্গনওয়াড়ী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসম্বন্ধীয় রিপোর্ট সংগ্রহ করছে। এই সার্ভের কাজে অঙ্গনওয়াড়ী ও আশা কর্মী চাড়াও রয়েছেন এ এন এম, জি আর এস, আর পি এস। কারোর কোনো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দিতে ‘র্যাপিড এন্টিজেন টেস্টের’ জন্য বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, রাজ্যভিত্তিক হাসপাতাল সহ সাব সেন্টার, পঞ্চায়েত অফিসে টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে।কিছু কিছু জায়গায় সার্ভের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
