জাতীয় ডেস্ক, হরিয়ানা, ২৯ জুলাই ৷। ভারতের মাটি ছুঁল বহু প্রতীক্ষিত রাফাল যুদ্ধ বিমান। ফ্রান্স থেকে ৭ হাজার কিলোমিটার পেরিয়ে বুধবার ভারতে এসে পৌছায় ৫টি রাফাল যুদ্ধবিমান। রাফালগুলিকে পথ দেখিয়ে এদেশে নিয়ে আসে ভারতের আরেক অগ্রণী যুগ্ধবিমান সুখোই। এদিন হরিয়ানার আম্বালায় পৌঁছতেই রাফালগুলিকে ওয়াটার স্যালুট দেওয়া হয়। রাফালগুলিকে স্বাগত জানাতে আম্বালায় স্বয়ং উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া।জানা যায়, অগাস্ট মাসে আনুষ্ঠানিকভাবে বিমানগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় পর্বে আরও ৫টি বিমান চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই ভারতে আসবে।
