শুরু হল ঝুলনযাত্রা উৎসব

jhlnআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷। শুরু হল দৈব লীলা ঝুলনযাত্রা উৎসব। অন্যান্য বছর এই দিনটিতে রাজধানীর জগন্নাথ জীউ মন্দির ও কৃষ্ণ মন্দির দর্শনার্থীদের ভিড়ে অন্যমাত্রা পেত। কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের ফলে চিত্রটা একটু ব্যতিক্রম। এবছরের ঝুলন যাত্রা উৎসব নিয়ে মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, অন্যান্য বছর এই দিনে মন্দিরে বড়োসড়ো আয়োজন করা হলেও এবছর মহামারী করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় নিয়ম রক্ষার্থে কোন রকম আয়োজন ছাড়াই মন্দিরে পূজা অর্চনার করা হচ্ছে। তাছাড়া মন্দিরের প্রধান গেটে থাকবে তালা ঝুলানো, দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। তা সত্ত্বেও বিশ্ব শান্তি এবং মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির কামনায় এবছরের পূজার্চনা হবে বলে জানান মন্দিরের পুরোহিত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*