বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর || কোনোপ্রকার নিরপত্তা ছারাই ওয়েলডিং এর কাজ চলাকালিন সময় পেট্রোল ডিজেল দিচ্ছে আর এম সাহা পেট্রোল পাম্পের সদস্যরা। জানা যায়, শান্তির বাজার আর এম সাহার পেট্রোল পাম্পে চলছে মেরামতির কাজ। দেখা গেলো কোনোপ্রকার নিরাপত্তা ছারাই চলছে এই মেরামতির কাজ। পাম্পের কর্মরত সদস্যদের খামখেয়ালীপনায় যে কোনো সময় ঘটেযেতে পারে বড়সড় দুর্ঘনা। এমনটাই চিত্র লক্ষ্য করা গেলো। পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল দেওয়ার সময় চলছে ওয়েলডিং এর কাজ। এই নিয়ে গ্রাহকদের মনেও ক্ষোভ লক্ষ্য করা যায়। শুভবুদ্ধী সম্পন্ন লোকজনেরা চাইছে পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল প্রদানকালে মেরামতির কাজ বন্ধ রাখা হোক।
