নারী গঠিত অপরাধ নিয়ে গণতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ সভা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ এপ্রিল || সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সভা। শনিবার খোয়াইয়ের সুভাষপার্কের কোহিনুর শপিং কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিনের বিক্ষোভ সভায় চাম্পাহাওরের খাটিয়াবাড়ীর গণধর্ষণ কান্ডের প্রতিবাদ জানিয়ে, মামলার সুষ্ঠু তদন্ত ও তদন্তক্রমে অপরাধীদের শাস্তির দাবি জানানো হয়। এদিন নারী নেত্রী শুক্লা সেনগুপ্তা ছিলেন সভানেত্রী। এদিন বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদিকা গায়েত্রী দত্ত ও মহকুমা সম্পাদিকা গৌরী পাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*