রবিবার সরব প্রচারের শেষ দিন, তেজি হচ্ছে শেষ মুহুর্তের রাজনৈতিক প্রচার

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ এপ্রিল ৷। রবিবার সরব প্রচারের শেষ দিন। এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তেজী হচ্ছে। কোন রাজনৈতিক দল তাদের প্রচারে কোন রকম খামতি রাখতে চাইছেন না। প্রত্যেক রাজনৈতিক দল তাদের ভালো টুকু দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনই একটি চিত্র আবারো উঠে এলো আমাদের ক্যামেরায় শনিবার দুপুর দু-টো নাগাদ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি-আইপিএফটি জোটের প্রার্থী ১১-মহারানীপুরের প্রার্থীর সমর্থনে একটি রোড শো সংঘটিত হয়। এই দিনের এই রোড শোটি মূলত তেলিয়ামুড়ার অধীনে মুঙ্গিয়াকামী থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মুঙ্গিয়াকামি ব্লক সংলগ্ন এলাকায় এসে রোড শোটি সমাপ্তি হয়। পরে সংশ্লিস্ট স্থানে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়াও ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং ১১-মহারানীপুর কেন্দ্রের বিজেপি-আইপিএফটি মনোনীত প্রার্থী গীতা দেববর্মা। এই দিনের এই সভায় মুখ্যমন্ত্রী তার মূল্যবান ভাষণে বিগত সরকারের সমালোচনায় মুখর ছিলেন। তৎসঙ্গে বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে শ্রী দেব বলেন, বিগত বাম সরকার এডিসি উন্নয়নে কোন লক্ষ্য ছিল না, তাদের কোনো সদিচ্ছা ছিলনা। যার জন্য জনজাতিদের উন্নয়ন করার জন্য বিগত সরকার শুধু কেন্দ্র বিরোধী ভাষণ দিয়েছে বলে শ্রী দেব উনার অভিমত ব্যক্ত করেন। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী আরো বলেন, যে আগামী দিনে এডিসি নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এলে রাজ্যের জনজাতির উন্নয়নে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। তার পাশাপাশি এডিসি নির্বাচনে বিজেপি-আইপিএফটি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহব্বান রাখেন। অন্যদিকে বিজেপি-আইপিএফটি পার্থী গীতা দেববর্মা তিনিও উনার জয় নিয়ে আশা ব্যক্ত করেন। শনিবার দুপুর নাগাদ ১১-মহারানীপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীর সমর্থনে একটি বাইক র‍্যালী বের হয়ে তেলিয়ামুড়া মানিক বাজার এলাকা থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*