আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৪ এপ্রিল || সিপাহীজলা জেলার মেলাঘর এলাকাটি অন্যরকম পরিচয় রয়েছে ত্রিপুরা রাজ্যে। কারণ এখানে রয়েছে একটি পর্যটন কেন্দ্র নীরমহল।
রবিবার একটি অন্যরকম অবাক করার মতো খবর তুলে ধরলাম। মেলাঘর মোটর স্ট্যান্ড থেকে সামান্য একটু দূরে মসজিদের বিপরীত দিকে একটি চা’র দোকান রয়েছে। মেলা ঘরে এই চা’র দোকানটি মেম্বার এর চা’র দোকান নামে পরিচিত। প্রথমে এই চা দোকানটি পরিচালনা করতেন গুপি নন্দন দাস। এই গুপি নন্দন এক সময় এলাকায় মেম্বর নামে খ্যাত ছিলেন। মেম্বার এই চা দোকানটি শুরু থেকে কাস্টমারের চায়ের বাকি কোন খাতা কাগজ কলম ব্যবহার করেননি। অবাক করার বিষয় হলো তিনি চায়ের বাকি লিখতেন চক দিয়ে, টিনের দেওয়ালে।
গুপি নন্দন অর্থাৎ মেম্বর মারা যাওয়ার পর বর্তমানে তার দুই ছেলে এই চা দোকানটি পরিচালনা করছেন। তারাও বাপের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আধুনিককালে বিভিন্ন ধরনের বই কাগজ কলম ক্যালকুলেটর মোবাইলে অ্যাপস থাকা সত্ত্বেও চায়ের দোকানের বাকী চক দিয়ে টিনের দেওয়ালে লিখে রাখেন। আমরা কথা বলেছিলাম মেম্বারের চায়ের দোকানের এই দুই ছেলের সাথে। তাছাড়াও মেম্বারের চায়ের দোকানে যে সমস্ত কাস্টমাররা এসে চা খান, তাদের সাথেও কথাবলি আমরা। জানা যায়, এই চক দিয়ে টিনের দেওয়ালের লেখা নিয়ে কাস্টমারের সাথে কোন সমস্যা আজ পর্যন্ত মেম্বারের চায়ের দোকানে হয় নি।
