যান দুর্ঘটনায় গুরতর আহত এক যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মে || শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় গুরতর আহত এক যুবক। জানা যায়, মঙ্গলবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ৩৯৬৮ নাম্বারের একটি অটো গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। জানা যায়, অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার দমকল বাহীনির কর্মীরা গাড়ীতে থাকা আহতদের চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।
এরমধ্যে জোলাইবাড়ীর দেবদারু এলাকার বাসিন্দা জয়ন্ত সিনহা (২৩) এর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎক আগরতলা জীবি হাসাপাতালে স্থানানতরিত করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*