সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ মে || যুব মোর্চার কর্মীদের উপর কংগ্রেসের কর্মী-সমর্থকদের দ্ধারা মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি নিয়ে তেলিয়ামুড়া থানায় এক ডেপুটেশন প্রদান করে বিজেপি তেলিয়ামুড়া মন্ডল যুব মোর্চা। এই দিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি ভিকি প্রসাদ সহ তেলিয়ামুড়া মন্ডল যুব মোর্চার সভাপতি
পাশাপাশি এদিন আক্রান্ত সাংবাদিকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন তারা।
উল্লেখ্য, সোমবার তেলিয়ামুড়া শহরে রাজনৈতিক সংঘর্ষের জের ধরে তেলিয়ামুড়া থানায় তিনটি মামলা হয়। যদিও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তারের কোন খবর নেই।
মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ায় আসেন। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদ, যুব মোর্চা খোয়াই জেলা প্রভারি সৌমিত্র গোপ, যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি কিংকর দেবনাথ, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ। যুব মোর্চা রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে স্বরোপ রায়ের বাড়িতে যায়। স্বরোপ রায় সোমবার কংগ্রেস দলের দুষ্কৃতীদের দ্বারা আহত হয়েছিল বলে অভিযোগ। পরে এই প্রতিনিধি দলটি যায় আহত সাংবাদিক রাহুল দাসের বাড়িতে। কারণ রাহুল দাসও কংগ্রেস দলের দুষ্কৃতীদের দ্বারা আহত হয়েছিল। এই প্রতিনিধি দলটি আহতদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন। পরিশেষে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেবের সাথে মিলিত হয়ে দোষীদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানান।
