২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৩৫১ জন, মৃতের সংখ্যা ১জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২,৬২০ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৫১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। এদিন সর্বমোট ৬,৩৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৩৫১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে। এছাড়া ১৩০ জন সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘন্টায় করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ১জন। এই পর্যন্ত রাজ্যে বর্তমানে সর্বমোট ২,৬২০ জন করোনা পজেটিভ রয়েছেন বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*