রাস্তার সমস্তায় ভূগছে বাইখোড়ার পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় লোকজন, ব্লক আধিকারিকে জানিয়েও নিরাশ এলাকাবাসী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগষ্ট || শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই উত্তর পাড়ার লোকজনেরা দীর্ঘ অনেক বছর যাবৎ রাস্তার অসুবিধায় ভূগছে। জানা যায়, বাইখোড়ার পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় প্রায় ৭০ থেকে ৮০ পরিবারের লোকজনের বসাবাস। এই এলাকায় দীর্ঘ ২৫ বছরের উপর যাতায়তের জন্য রাস্তার অসুবিধায় ভূগছে এলাকাবাসীরা। বর্তমানে এলাকায় একটি ইটের সলিং রাস্তা রয়েছে যা ভগ্নদশায় পরিনত হয়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা সারাইয়ের জন্য বিগত বাম আমালে এলাকার জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সময়েও এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। এলাকাবাসী জানান, রাস্তার জন্য জোলাইবাড়ী ব্লক আধিকারিকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে হতাশাগ্রস্থ হয়ে এলাকাবাসী সংবাদমাধ্যমের দারস্ত হন। সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে এলাকাবাসী উনাদের দাবির কথা তুলে ধরেন। এলাকাবাসীরা জানান, উনাদের দাবী পূরণ না হলে আগামীদিনে উনারা জাতীয় সড়ক অবরোধে বসবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*