স্পোর্টস ডেস্ক ।। কয়দিন পরই পর্দা উঠবে ১১তম ক্রিকেট মহাযজ্ঞের। তার আগে দলের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট দল। ফিটনেস শংকার দুঃচিন্তায় কপালে ভাজ পড়েছে ধোনির।
বিশ্বকাপে ব্যাটসম্যানদের যেখানে মোকাবেলা করতে হবে বাউন্সার; সেখানে ফিটনেস শংকায় ভুগা ভারত ক্রিকেট টিম বাউন্সার কিভাবে মোকাবেলা করবে তা ভেবে দিন পার করছে দলীয় অধিনায়ক। দিনদিন চিন্তার রেখার ভাজও বৃদ্ধি পাচ্ছে। আর পুরো দলকে ঘিরে ধরেছে হতাশা।
গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ভারতের কাছে আসন্ন বিশ্বকাপের মূল সমস্যাই দেখা দিয়েছে ফিটনেস। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বাজে পারফরম্যন্সের জন্য তারা দাবি করছে নিজেদের ফিটনেস সমস্যাকে। বিশ্বকাপে মাঠে নামার আগে এটাকে মুখ্য সমস্যা হিসেবে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।
খোদ এমনকি ডেভিড ওয়ার্নার বা স্টিভ স্মিথের চেয়েও এ সমস্যায় বেশি আক্রান্ত তিনি।
রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ধোনি বলেন, “জাদেজা ও ইশান্ত দু’জনেই মাঠে নামার জন্য তৈরি। কিন্তু ওদের আরো সময় দেওয়া উচিত কি না, সেটাই ভেবে দেখতে হবে। ওরা ম্যাচের জন্য ফিট। কিন্তু তবুও ওদের নিয়ে প্রশ্ন থেকে যেতেই পারে।”
ধোনি সাংবাদিকদের আরো বলেন, “শেষ দুটো ম্যাচে আমরা যথাসম্ভব সেরা এগারো নিয়েই খেলেছি। কিন্তু চোট-আঘাত নিয়ে চিন্তা রয়ে গিয়েছে।”
ইশান্ত, জাদেজা ছাড়াও তাঁকে চিন্তায় রেখেছে রোহিত শর্মার চোট সমস্যা। যার জন্য সোমবার খেলতে পারবেন না এই ওপেনার। তবে খেলোয়াড়দের চোট-আঘাত সমস্যা নয়; বিশ্বকাপে ১৫জন সুস্থ ক্রিকেটারকে পাওয়াটাই তাঁর কাছে এখন অনেকটাই মুখ্য হয়ে দাড়িয়েছে।
