আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ নভেম্বর || সাত সকালে এক বিধবা মহিলা খুন হয়। নাম রানু বিবি, বয়স ৪২ বছর। জানা যায়, খুনের অভিযোগ ঐ এলাকারই এক ব্যক্তি কাদের মিঞা, যার বয়স ৫৭ বছর। ধীর্ঘ দিন ধরে উভয়ের মধ্যে পরকীয়া সম্পর্কে আবদ্ধ ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ। জানা যায়, কোনো সাত সকালে বিধবা মহিলার মৃতদেহ উদ্ধারএক বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে মতানৈক্য দেখা দেয়, আর একেই কেন্দ্র করে কাদের মিঞা প্রথমে রানু বিবিকে খুন করে। খুন করার পর নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় কাদের মিঞাকে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে, তার অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাটি ঘটেছে মেলাঘর তেলকাজলা বানিয়াছরা ৫নং ওয়ার্ডে। ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
