আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ নভেম্বর || গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। তবে সোনামুড়া মহকুমা গাঁজা চাষের মৃগয়াক্ষেএ বলে পরিচিত গোটা রাজ্যে অভিজ্ঞ মহলের ধারণা। বর্তমানে সোনামুড়া পাশাপাশি অন্যান্য মহাকুমা গুলিও গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। যেমন কমলনগর, কলমচৌড়া, বাগবের, বক্সনগর, রহিমপুর, পুটিয়া, মানিক্যনগর এই জায়গাগুলিতে গাঁজার রমরমা রয়েছ। তবে সোনামুড়া মহাকুমা বক্সনগর এলাকাগুলি ছাড়াও অন্য জায়গায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান লক্ষ্য করা যায় না। এ বছর কলমচৌড়া থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষীরা সরকারী বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজার চারা রোপণ করেছেন।বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকায় টানা অভিযান চালিয়ে ৩টি আলাদা আলাদা টিলায় প্রায় ২০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ২০ লক্ষ টাকা হবে বলে জানা যায়। অবৈধ গাঁজা চাষ করা বাগানের গোপন খবর কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এর কাছে আসে। ওসি বিষ্ণুপদ ভৌমিক নিজেই নেতৃত্ব দিয়ে ৩০-৪০ জন পুলিশ, টিএসআর ও বনদপ্তরকে নিয়ে বড়মুড়া এলাকায় বিশাল গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছে। বড়মুড়া টিলা ভূমিতে গাঁজা চাষীরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। রবিবারে আর রক্ষা হল না তাদের এই অবৈধ গাঁজা চাষ।ওসি এই গাঁজা গাছ গুলি প্রথমে দা দিয়ে কেটে গাছগুলি ধ্বংস করা হয়, পুনরায় যাতে আর রুপন না করতে পারে। তবে জানা যায়, এই গাঁজা চাষের বাগানগুলো বন দপ্তরের অধীনে। আজ দফতরের কর্মীরা সহকারেই যৌথ অভিযান চলে। এই অভিযানে কাটা গাঁজা গুলির বাজারজাত মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানান ওসি বিষ্ণুপদ ভৌমিক। কলমচৌড়া থানার পুলিশ জানায়, আগামী দিনে এমন ধরনের অভিযান জারি থাকবে।
