রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৪ জন, করোনায় মৃত্যু ০০

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয় ২৪ জন। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩,৫৮৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৪৯৭ জনের আর টি পি সে আর এবং ৩,০৮৯ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ২৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ০.৬৭ শতাংশ। এদিন ১৮৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন। এদিন করোনায় মৃত্যু হয়নি কারোর।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ২৪ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ৫ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩, সিপাহীজলায় ২, ধলাই জেলায় ৪, খোয়াই জেলায় ০০, ঊনকোটি জেলায় ২, গোমতী জেলায় ৫ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ৩ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৩৭৫ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০০,৭৩৯ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৯৯,৩৮০ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯১৬ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*