ভিনগ্রহের প্রাণী ভাল্লুক

vlukআন্তর্জাতিক ডেস্ক ।। মালয়েশিয়ার একটি তেল শোধনাগার। যার যার মতো কাজ করে যাচ্ছে শ্রমিকেরা। হঠাৎ তাদের চোখে পড়ে একটি ভাল্লুক। এ ভাল্লুকটি বিরল প্রজাতির। এর আগে তারা এরকম প্রাণী আর দেখেনি। তাই ভয় পেয়ে যায় শ্রমিকেরা।

তারা ভেবে নেয়, এটি ভিনগ্রহের কোনো প্রাণী। আর এ ভেবেই তারা চড়াও হয় ভাল্লুকটির ওপর। শুরু করে ভাল্লুকটিকে বেধড়ক পেটানি। পরে অবশ্য তারা বুঝতে পারে এটি আসলে একটি ভাল্লুক। ভাল্লুকটির জ্ঞান ফিরে এলে শ্রমিকেরা তাকে বনে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।

মালয়েশিয়ার বনদফতর থেকে জানানো হয়েছে, এটি একটি সান বিয়ার। গায়ে কোনো লোম ছিল না। দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় লোকেরা ভিন গ্রহের প্রাণী ভেবে এটিকে পেটাতে শুরু করে। এভাবে অত্যাচার করার জন্য অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেয়ার কথা জানায় বন দফতর।
উল্লেখ্য, সান বিয়ারের সংখ্যা এখন অনেক কমে গেছে। মালয়েশিয়ায় এ ভাল্লুক হানি বিয়ার নামে পরিচিত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*