আন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের লান্দি কোটালে সামরিক বাহিনীর বিমান হামলায় সোমবার অন্তত ১২ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। ওই হামলায় আরও ১৫ জন আহত হয়েছে। নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তোর ডারা, সুর কাস, ওয়াচাই ওয়ানি, দাওয়া থো, শ্রা ওয়েলা ও শ্রা খাওড়া এলাকায় নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবানের গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে হামলা চালিয়ে বিদ্রোহীদের পাঁচটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। ওগুলোতে অবস্থানরত আব্দুল ওয়ালি মোহাম্মদ গ্রুপের সব সদস্য হতাহত হয়েছে বলে জানানো হয়েছে।
২০১১ সাল থেকে ওই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করে আসছে তালেবান সদস্যরা।
সূত্র: ডননিউজের
