সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ সেপ্টেম্বর || আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনের মাঝে রিয়েছে ভিলেজ কাউন্সিল ভোট। নির্বাচন ঘোষণা এখনো করেনি কমিশন। কিন্তু জমি ছারতে নারাজ মহারাজার দল তিপ্রা মথা। আসন্ন ভিলেজ কাউন্সিল ভোটকে সামনে রেখে এক প্রচার র্যালী ও সভা সংঘটিত করে তিপ্রা মথা দল। রবিবার ২৯-কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মানিক দেববর্মা এবং দক্ষিণ গকুল নগর ভিলেজ কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালী ও সভা। প্রথমে মানিক দেববর্মা এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে দুটি ভিলেজ কাউন্সিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তুই তাম্মুই বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে সমাপ্তি ঘটে। র্যালী শেষে সেখানেই এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী ও সভায় উপস্থিত ছিলেন ওয়াই টি এফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহেন্দ্র দেববর্মা, ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের অব্জার্ভার গীতা দেবর্বমা, দলের জেলা সভাপতি রঞ্জিত দেববর্মা, ব্লক সভাপতি সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। সভায় আলোচনায় নেতৃত্বরা বলেন, সামনে আসন্য ভিলেজ কাউন্সিল ভোটের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। বিরোধীদের জন্য কোন সুযোগ ছারতে চাইছেন না দলের পক্ষ থেকে।
