সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর || ২০২৩ বিধানসভা সমস্ত রাজনৈতিক দলের পাখির চোখ। রাজ্যের শাসক বিরোধী দল গুলো এখন অনেকটা সক্রিয় হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে কংগ্রেস দলের কর্মসুচিও লক্ষ করা যায়। নিজেদের ঘর গোছানোর কাজ সেরে নিতে চাইছে অন্যান্য দলের মত কংগ্রেস দলও। এই লক্ষকেই সামনে রেখে কংগ্রেস দলের শাখা সংগঠন সেবাদল বিভিন্ন কর্মমসুচি সহ সভা করে চলেছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া শান্তিনগর জাতিয় কংগ্রেস দলের ব্লক কংগ্রেস অফিসে সেবাদলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সেবাদলের সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল, ত্রিপুরা প্রদেশ সেবাদলের ইউথ ব্রিগেড বিজয় রায়, পি সি সি’র সদস্য প্রনব দাস সহ অন্যান্যরা। এদিনের এই সভা সম্পর্কে নিত্যগোপাল রুদ্র পাল জানান, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষে সেবাদলের সদস্যদের শক্তিশালী করতে হবে। সেই লক্ষেই এদিনের এই সাংগঠনিক সভা বলে তিনি জানান।
