প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের মাধ্যমে আমাদের রাজ্যের প্রকৌশলীরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন – প্রভাতফেরীতে তথ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || বৃহস্পতিবার ৫৫’তম ইঞ্জিনিয়ার্স ডে পালনের অঙ্গ হিসেবে এদিন সকালে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, ভারত, ত্রিপুরা স্টেট সেন্টার এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য প্রভাতফেরীর আয়োজন করা হয়। এদিনের এই প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি সারাদেশ জুড়ে আমরা ‘প্রকৌশলী দিবস’ হিসেবে উদযাপন করছি। তিনি বলেন, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী ভারতরত্ন স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া’র ১৬২’তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তিনি বলেন, প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের মাধ্যমে আমাদের রাজ্যের প্রকৌশলীরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সরকার সবসময়ই প্রকৌশলীদের পাশে রয়েছে। স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে আমাদের রাজ্যের প্রকৌশলীরা মুখ্য ভূমিকা নেবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা বলে জানান তথ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*