আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || শারদোৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় চলেছে বস্ত্র বিতরণ কর্মসূচী। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর অরুন্ধতী নগরস্থিত ৩৯-নম্বর ওয়ার্ডের এম বি আর সি ক্লাবে এলাকার মা বোননের মিধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এদিন মহাপঞ্চমীর পুণ্যপ্রভাতে ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০,৩২,৩৩,৩৪ এবং ৪০নং ওয়ার্ডের মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণে করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অর্পোরেটর অভিজিৎ মল্লিক, অর্পোরেটর অলক রায় সহ মন্ডল সভাপতি।
