বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || সংবাদ প্রকাশের পর নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেলো পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা নাথ কলোনী এলাকায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিকে এলাকার লোকজন ছেলেচোর সন্দেহে আটক কর পুলিশের হাতে তুলে দেয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তি কানে শুনতে পায়না ও কথা বলতে পারেনা। তাই ঐ ব্যক্তির কোনো প্রকার খোঁজ পাওয়া সম্ভব হয়ে উঠছিলোনা। এই সংবাদ প্রকাশের পর বিষয়টি অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিবারের নজরে আসে। জানা যায়, অজ্ঞাত পরিচয় ব্যাক্তি উত্তর ত্রিপুরার কুমারঘাট এলাকার বাসিন্দা কৌশিক পুরকায়স্ত। উনার পরিবারের লোকজন সংবাদমাধ্যমের সামনে জানান, বিগত ২ মাস আগে কৌশিক পুরকায়স্ত বাড়ী থেকে নিখোঁজ হয়ে পরে। পরবর্তী সমনে নিখোঁজ হোওয়ার ঘটনা নিয়ে কুমারঘাট থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবশেষে গত মঙ্গলবার ঘটে যাওয়া ঘটনার বিবরণ সংবাদমাধ্যমে দেখতে পেয়ে পরিবারের লোকজন হারানো ব্যক্তির খোঁজ পেলো। অপরদিকে কৌশিক পুরকায়স্ত বিগত কয়েকদিন যাবৎ শান্তিরবাজার থানায় আদর আপ্যায়ন পেয়ে থানায় কর্মরত আরক্ষাদপ্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা বিগত কয়েদিন যাবৎ কৌশিক পুরকায়স্তকে আদর আপ্যায়ন করেন। কৌশিক পুরকায়স্ত থানা থেকে বিদায় নেবার সময় সকলকে নমষ্কার করে বিদায় নেন। কৌশিক পুরকায়স্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা থেকে শুরু করে বিদায় দেওয়ার ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। পরিবারের লোকজন নিখোঁজ ব্যক্তির খোঁজ পেয়ে খুবই আনন্দিত এবং সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
