সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ ফেব্রুয়ারী || অগ্নিদগ্ধা হয়ে গুরুতর আহত এক গৃহবধূর। অগ্নিদগ্ধা গৃহবধূর মায়ের অভিযোগ মেয়ের শরীরে আগুন লাগিয়ে শশুর বাড়ির লোকেরা প্রাণের মেরে ফেলার চেষ্টা করে। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় মঙ্গলবার একটা নাগাদ।
জানা গেছে, বিগত বাংলা বছরের মাঘ মাসে বাড়ির লোকেদের অমতে ভালোবাসার টানে বিয়ে করেছিল তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার চাকরি রত যুবক বিশ্বজিৎ বিশ্বাসের সাথে। অগ্নিদগ্ধা মনীষা রায়ের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে মনীষার শ্বশুরবাড়ির লোকজন তথা স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শাশুড়ি নমিতা বিশ্বাস প্রায়ই মনীষার উপর অকত্য নির্যাতন চালাত। সোমবার রাতে মনীষাকে তার স্বামী এবং শাশুড়ি মিলে বেধড়ক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার বেলা একটা নাগাদ মনীষা গায়ে আগুন দাউ দাউ করে জলতে দেখে খবর দেয় তেলিয়ামড়া অগ্নি নির্বাপক কর্মীদের। দমকল কর্মীরা শান্তিনগরস্থিত ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ কর্মীরা। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে দিয়েছে।
