আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || আগরতলা পূর্ব থানা পুলিশের উদ্যোগ রাজধানী আগরতলা শহর থেকে ৪ চোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা যায়, তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল, টমটম গাড়ি এবং বেশ কিছু ব্যাটারি উদ্ধার করে পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ এসপি কিরণ কুমার।
